২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৫২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানিয়েছে, দিনটিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে।
এছাড়া মহানগরের সব প্রবেশপথে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা কার্যক্রমে শুধু থানা পুলিশ নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটও সক্রিয় থাকবে। এর মধ্যে গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক মাঠে দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা চালাবেন।
ডিএমপি সূত্র আরও জানায়, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। একই সঙ্গে ঢাকার চারটি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্তসংখ্যক রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
এদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে চলতি মাসের ১ থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপি। এ সময় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত অভিযোগে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির দাবি, অপরাধ দমন এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • প্রজ্ঞা নাগরার আপত্তিকর ভিডিও ঘিরে ফের বিতর্ক
- • রিয়াজের মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ
- • আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে নিখোঁজ ফকিরাপুলের হোটেলকর্মী
- • ক্যাটরিনার স্নানের ভিডিও ভাইরাল, উঠেছে গোপন ধারণের অভিযোগ
- • ২ ম্যাচের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের জ্যারেল কোয়ানসা
- • ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
- • চট্টগ্রামে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
