১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:৩১

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ক্যাম্পে অনুশীলন সামগ্রী চুরি, ২ সন্দেহভাজন আটক

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ক্যাম্পে অনুশীলন সামগ্রী চুরি, ২ সন্দেহভাজন আটক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১১:৩৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ মিশন শুরুর আগে অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। ফ্লোরিডা থেকে কানসাস সিটিতে পৌঁছানোর পর দলের কিছু ট্রেনিং সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

ইংল্যান্ড দল ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে বিশ্বকাপ-পূর্ব অনুশীলন শেষ করে বৃহস্পতিবার কানসাস সিটির উদ্দেশে রওনা হয়। এরপর খেলোয়াড়রা একদিনের ছুটি কাটিয়ে শনিবার নতুন ক্যাম্পে পৌঁছান।

ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) লজিস্টিক টিম সকার ভিলেজে নতুন ঘাঁটি প্রস্তুত করার সময় একটি ভ্যান আনলোড করতে গিয়ে দেখতে পায় কিছু ট্রেনিং কিট ও অন্যান্য সরঞ্জাম অনুপস্থিত। বিষয়টি তখনই কর্তৃপক্ষের নজরে আসে।

কানসাস সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, তারা একটি দলের গাড়ি থেকে সম্ভাব্য সরঞ্জাম চুরির বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এফএ কর্মকর্তারা এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন ঠিক কী কী জিনিস চুরি হয়েছে এবং এর ক্ষতির পরিমাণ কত।

আগামী বুধবার ডালাসে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল তাদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

আরও পড়ুন