‘ডিবি পরিচয়ে মারধর’—চট্টগ্রামে নির্যাতনের অভিযোগ ক্রিকেটার নাঈম হাসানের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৯:৪৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসান গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী কয়েকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ তুলেছেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের লালখানবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
নাঈম জানান, ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে বিমানে চট্টগ্রামে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তার অভিযোগ, এ সময় একজন সাদা পোশাকধারী ব্যক্তি ও দুইজন ইউনিফর্ম পরা পুলিশ সদস্য তাকে মারধর শুরু করেন। নিজের পরিচয় এবং জাতীয় দলের ক্রিকেটার হওয়ার বিষয়টি জানানোর পরও নির্যাতন থামেনি।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে নাঈম বলেন,
“আমার প্রিমিয়ার লিগে খেলা চলছিল, ফ্লাইট দেরি হয়েছিল। এয়ারপোর্ট থেকে সিএনজি নিয়ে আসছিলাম। লালখানবাজার ফ্লাইওভারের নিচে সিএনজি থামায়। আমি বললাম, দরকার হলে ব্যাগ চেক করেন।”
তিনি আরও বলেন,
“আমাকে গলা চেপে ধরে গাড়িতে তুলতে চেয়েছে। আমি বের হয়ে আসার পরও মারধর করেছে। একজন পাঞ্জাবি পরা লোক পাইপ দিয়ে মারছিল। আশপাশের মানুষ আমার পরিচয় দেওয়ার পরও তারা বলছিল—‘তুমি আসামি, কথা বলবি না।’ আইডি কার্ড দেখিয়েছি, তবুও মেরেছে।”
নাঈমের দাবি, ঘটনাস্থলে প্রায় ১০০ থেকে ২০০ মানুষ জড়ো হলেও নির্যাতন বন্ধ হয়নি। পরে তাকে খুলশি থানায় নেওয়া হয়। সেখান থেকে বের হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
মোবাইল ফোন ফিরে পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন নাঈম। পরে তামিম খুলশি থানার ওসি ও নাঈমের বাবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।
ঘটনার পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। তিনি বলেন,
“আমার জায়গায় সাধারণ মানুষ হলে কেউ এগিয়ে আসত না। পুলিশের হাতেই যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে লাভ কী?”
২৬ বছর বয়সী নাঈম হাসান গত পাঁচ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও জায়গা পেয়েছেন এই অফস্পিনার।
আরও পড়ুন
- • বাসর রাতে বিড়াল মারার আসল রহস্য
- • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
