১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:২৭

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৯:৪৯

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নতুন ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের এক ম্যাচে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল।

এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একসঙ্গে চার গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার সেই অপেক্ষার অবসান হলো দুর্দান্ত এক পারফরম্যান্সে।

ম্যাচটি ঘিরে স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল তারকাদের উপস্থিতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বাস্কেটবল কিংবদন্তি কারিম আব্দুল জাব্বার, ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও টম ক্রুজ উপস্থিত ছিলেন।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে ক্রিশ্চিয়ান পুলিসিক আক্রমণে ওঠেন। তার বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের বোবাদিয়া।

এরপর ফ্লোরিয়ান বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পুলিসিকের পাস থেকে ডিফেন্স লাইনের পেছনে গিয়ে নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন বালোগান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও গোল করেন এই ফরোয়ার্ড। বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে কিছুটা বিতর্কও তৈরি হয়। প্যারাগুয়ের মিগেল আলমিরনের পড়ে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলানো হয় এবং অভিনয়ের দায়ে উল্টো আলমিরনকেই হলুদ কার্ড দেখানো হয়।

বদলি হিসেবে নেমে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেন মাউরিসিও। আলমিরনের পাস থেকে দারুণ ফিনিশে স্কোরলাইন ৩-১ করেন তিনি।

তবে শেষ মুহূর্তে জিও রেইনার গোলে আবারও ব্যবধান বাড়ায় যুক্তরাষ্ট্র। ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে। আর তাতেই বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন