মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০০:১০
পবিত্র মক্কায় প্রদর্শনের জন্য উন্মোচন করা হয়েছে ১ হাজার বছরেরও বেশি পুরোনো কোরআনে কারিমের একটি বিরল পাণ্ডুলিপি। ইসলামের ইতিহাসের বিখ্যাত ক্যালিগ্রাফার আলী বিন হিলাল, যিনি ‘ইবনে আল-বাওয়াব’ নামে পরিচিত, তার হাতে লেখা এই পাণ্ডুলিপিটি বর্তমানে মসজিদে হারামের ‘ইকরা’ প্রদর্শনীতে স্থান পেয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক এই পাণ্ডুলিপির বিশ্বজুড়ে মাত্র দুটি কপি টিকে আছে বলে ধারণা করা হয়। ফলে মক্কায় এর প্রদর্শনী দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর লক্ষ্য পবিত্র কোরআনের সংরক্ষণ এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত ইসলামি ক্যালিগ্রাফি ও অলঙ্করণ শিল্পের ইতিহাস তুলে ধরা।
নিরাপত্তার জন্য বিশেষ কাচের বাক্সে রাখা হয়েছে পাণ্ডুলিপিটি। এতে থাকা সূক্ষ্ম আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক অলঙ্করণ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।
প্রদর্শনীতে পাণ্ডুলিপিটির পাশাপাশি বৈজ্ঞানিক ক্যাটালগ ও বিশেষজ্ঞ বিশ্লেষণের ব্যবস্থাও রয়েছে। এর মাধ্যমে ইবনে আল-বাওয়াবের ক্যালিগ্রাফি শৈলী, প্রাচীন অলঙ্করণ এবং আরবি লিপির বিবর্তন সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
বিশেষজ্ঞদের মতে, ঐতিহাসিক ও শৈল্পিক দিক থেকে পাণ্ডুলিপিটির মূল্য অত্যন্ত বেশি। উমরাযাত্রী ও মক্কার দর্শনার্থীদের কাছে এটি ইসলামি সভ্যতার প্রাচীন শিল্প-ঐতিহ্যের এক বিরল নিদর্শন হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
