চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০০:০৫
দিল্লির পর এবার পশ্চিমবঙ্গেও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিজেপি। শনিবার (২৫ জুলাই) রাতে কলকাতায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির রাজ্য নেতৃত্ব জানায়, কেন্দ্র তাদের প্রধান দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আপাতত সব ধরনের কর্মসূচি স্থগিত করা হচ্ছে।
কলেজ স্কোয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপি নেতৃত্ব জানায়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির দাবি, আন্দোলনের মূল উদ্দেশ্য পূরণ হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা।
এর আগে শনিবার দিল্লিতেও প্রায় ৩৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহার করে সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা আসে।
নিট প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে পরে বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী, সমাজকর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতারাও যুক্ত হন।
সিজেপির তিন মূল দাবির মধ্যে ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নিট কেলেঙ্কারির জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা। সংগঠনটির দাবি, এসব বিষয়ে সরকারের ইতিবাচক আশ্বাস পাওয়ার পরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
