পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০০:৫৭
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় পরমাণু অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী এমন মূল্যায়ন করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, আলি খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করেছিলেন। তবে মোজতবা প্রকাশ্যে এমন অস্ত্রের পক্ষে অবস্থান না নিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তার নেতৃত্বাধীন কট্টরপন্থী গোষ্ঠী পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে।
মার্কিন গোয়েন্দাদের এই মূল্যায়ন সত্য হলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও ভয়াবহ পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সংঘাতের পর তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে আরও আগ্রহী হয়ে উঠলে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোজতবার দৃষ্টিভঙ্গি নিয়ে গোয়েন্দা তথ্যের বড় অংশই যুদ্ধের আগের সময়ের। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হওয়ার পর প্রকাশ্য উপস্থিতিও কমিয়ে দিয়েছেন। ফলে বর্তমানে তার অবস্থান সম্পর্কে তথ্য সীমিত।
এদিকে ইরান এখনো পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মার্কিন হামলার পর নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো রক্ষায় তেহরান তৎপর হয়েছে। এর অংশ হিসেবে মধ্য ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ কমপ্লেক্সে কিছু সেন্ট্রিফিউজ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
