'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে'
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৯:৩৩
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হলে সরকারি দলকে আবারও দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব মো. আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ।
শনিবার (২৫ জুলাই) গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে কয়েকজন সাংবাদিক ও বুদ্ধিজীবীর সমালোচনা করে ফুয়াদ অভিযোগ করেন, গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক পরিসরে একটি মহল নতুন করে সক্রিয় হয়ে ‘পেছনের দরজা দিয়ে’ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ১৭ বছর রাজনৈতিকভাবে ক্ষমতার বাইরে থাকার প্রস্তুতি নিতে হবে। ক্ষমতার ‘ইফতার’ তাদের কপালে জুটবে না বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে ফুয়াদ বলেন, বিচার ও সংস্কার ছিল ক্ষমতায় আসার অন্যতম প্রধান অঙ্গীকার। কিন্তু নির্বাচন নিয়ে সরকার যতটা তৎপর ছিল, বিচার ও সংস্কারের ক্ষেত্রে ততটাই পিছিয়ে ছিল।
সরকারের দেওয়া ৩১ দফা অঙ্গীকারের মধ্যে ইতোমধ্যে সাতটি লঙ্ঘিত হয়েছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, যে রাজনৈতিক দল নিজেদের দেওয়া ওয়াদা রক্ষা করতে পারে না, তারা কীভাবে জুলাই সনদ ও গণভোটের রায় রক্ষা করবে?
বক্তব্যের শেষ পর্যায়ে ভারতের উদ্দেশে বার্তা দিয়ে এবি পার্টির মহাসচিব বলেন, দিল্লিকে তাদের নীতি পরিবর্তন করতে হবে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। পুরোনো আওয়ামী লীগের বাংলাদেশ আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
