শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০০:০১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন লাগার খবর ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে সেখানে গিয়ে কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। পাশে থাকা একটি ময়লার স্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কার্গো ভিলেজে আগুন না থাকলেও পাশের ময়লার স্তূপে ধোঁয়া দেখতে পান কর্মীরা। পরে সেটি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা।
ময়লার স্তূপে কীভাবে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
