জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:৫৪
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৯০ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণের অধীনে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচে একাদশে মাত্র একটি পরিবর্তন আনে ভারত। অশোক শর্মার জায়গায় অভিষেক হয় পেসার যশ ঠাকুরের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৯ বলে ২০ রান করেন তিনি। তবে অভিষেক শর্মা ৮ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৫ রান করে ফেরেন।
এরপর দলের হাল ধরেন দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা ঈশান কিষান। ৪৪ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। তাকে সঙ্গ দিয়ে মাত্র ২৯ বলে অপরাজিত ৬০ রান করেন তিলক ভার্মা। তার ব্যাটে আসে ৫টি চার ও ৩টি ছক্কা।
দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। ২০২৬ সালে এটি ভারতের নবম ২০০-প্লাস স্কোর, যা এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।
জবাবে ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ৩২ ও ওয়েসলি মাধেভেরে ২৪ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১২৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
ফলে ৯০ রানের বিশাল জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের হতাশার পর এই জয় শ্রেয়াস আইয়ারদের আত্মবিশ্বাসে বড় boost হিসেবে কাজ করবে।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
