২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৪

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

কলকাতায় আসছেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা! আলোচনায় রয়েছে বাংলাদেশও

কলকাতায় আসছেন ভিনিসিয়ুস-রাফিনিয়ারা! আলোচনায় রয়েছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২১:০৫

ব্রাজিলের জাতীয় ফুটবল দলকে প্রথমবারের মতো ভারতে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের অক্টোবরে ‘সুপার ফিফা উইন্ডো’র অংশ হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের নিয়ে ভারতে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউনসভিল ও ব্রিসবেনে ম্যাচ দুটি হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষে অক্টোবরের শুরুতে ভারতে আরেকটি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল।

ভারতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তবে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারেও ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। যদিও আপাতত ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে বলে জানা গেছে।

ব্রাজিলের সম্ভাব্য ভারত সফরের পেছনে এবারের বিশ্বকাপের উন্মাদনাও বড় ভূমিকা রাখছে। ২০২৬ বিশ্বকাপ ঘিরে কলকাতায় ব্যাপক উন্মাদনা দেখা যায়। শহরের বিভিন্ন এলাকায় নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রদের ছবি ও গ্রাফিতিতে সাজানো হয়েছিল বিভিন্ন গলি।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা এর আগে একাধিকবার ভারতে এলেও জাতীয় দল হিসেবে দেশটিতে কখনো সফর করেনি সেলেসাওরা।

১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। সেই দলে ছিলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি কার্লোস আলবার্তো। দীর্ঘ ৩৮ বছর পর ২০১৫ সালে আবার ভারত সফরে এসেছিলেন পেলে। আর ২০২৩ সালে কলকাতায় এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন