২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৩:১০

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা

‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০২:০১

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে মাঠে ফেরার আগেই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন ব্রাজিলের এই তারকা। চোট থেকে সেরে ওঠার পথে থাকায় কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ প্লে-অফ ম্যাচে সান্তোসের হয়ে খেলেননি তিনি। কিন্তু একই সময়ে সাও পাওলোতে একটি পোকার প্রতিযোগিতায় তার উপস্থিতি সমর্থকদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

উনিভেরসিদাদের বিপক্ষে সান্তোসের ৪-১ গোলের জয়ের ম্যাচে নেইমারের অনুপস্থিতি অনেককে বিস্মিত করে। কারণ বিশ্রামে থাকার বদলে তিনি পোকার টুর্নামেন্টে অংশ নেন। সেই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্লাবের প্রতি তার দায়িত্ববোধ ও অগ্রাধিকার নিয়ে সমালোচনা শুরু হয়।

বিতর্ক বাড়তে থাকলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে চারটি ছবি প্রকাশ করেন নেইমার। মন্তব্য করার সুযোগ বন্ধ রেখে তিনি লেখেন, ‘জীবন একটা তামাশা।’ অনেকের মতে, চলমান সমালোচনার প্রতিই এটি ছিল তার সংক্ষিপ্ত জবাব।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপেও পুরো আসর খেলতে পারেননি নেইমার। চোটের কারণে তিনি মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। নরওয়ের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ে পেনাল্টি থেকে একটি গোল করলেও ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর ক্লাবে ফিরে পুনর্বাসন ও ফিটনেস ফিরে পাওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

এদিকে সান্তোসের প্রধান কোচ কুকা জানিয়েছেন, নেইমারকে ম্যাচের বাইরে রাখার সিদ্ধান্ত ছিল পুরোপুরি পরিকল্পনার অংশ। তার মতে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর টানা ম্যাচের ধকল সামলানোর জন্য নেইমারকে বিশেষ অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুত করা হচ্ছে। তাই তাকে শারীরিকভাবে আরও শক্তিশালী করে তোলাই ছিল কোচিং স্টাফের মূল লক্ষ্য।

তবে কোচের এই ব্যাখ্যায় বিতর্ক পুরোপুরি থামেনি। সমর্থকদের একাংশের প্রশ্ন, যদি পুনর্বাসনের সময় পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হয়, তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে না থাকার সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ফলে মাঠের বাইরের এই বিতর্ক এখন নতুন করে চাপ বাড়িয়েছে ব্রাজিলিয়ান এই তারকার ওপর।

প্রতিফলন/এজে

আরও পড়ুন