২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৩

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯
শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল

৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২১:০১

হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘হজ ও উমরা ফেয়ার ২০২৬’ আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় হজ ও উমরা ফেয়ার আনুষ্ঠানিকভাবে (ভার্চুয়ালি) উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। এতে সভাপতিত্ব করবেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার এনডিসি, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ও সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইবরাহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

হজ ও উমরা ফেয়ারে হজ এজেন্সিসহ বিভিন্ন ব্যাংক এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানে ১৫৪টি স্টল থাকবে।


শনিবার (২৫ জুলাই) হজ ও উমরা ফেয়ার ২০২৬ বাস্তবায়ন কমিটির আহবায়ক হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সৌদি আরব প্রতিবছর হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনছে। সৌদি আরবের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। এমতাবস্থায় হজ ও উমরা ফেরার বিশেষ ভূমিকা রাখবে। কারণ, বাংলাদেশে হজযাত্রীদের অধিকাংশই গ্রামীণ এলাকায় বাস করেন। আর বেশির ভাগ হজ ও উমরা এজেন্সির কার্যক্রম ঢাকাকেন্দ্রিক হলেও, হজ ও উমরা মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হয়। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক তথ্য এবং করণীয় জানাতে আমাদের এই আয়োজন।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার  বলেন, হজ শুধু একটি ভ্রমণ নয়- এটি একজন মুসলিমের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হজ সংক্রান্ত যাবতীয় তথ্য, হজ ও উমরার বিধিবিধান এবং সরকারি-বেসরকারি উদ্যোগ সম্পর্কে হজগমনেচ্ছুদের অবহিত করাই হজ ও উমরা ফেয়ারের মূল উদ্দেশ্য। হজ ও উমরা ফেয়ারে আগত দর্শনার্থীরা বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ ও প্রদত্ত সুবিধাদি যাচাই করে মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই সরাসরি বুকিং বা চুক্তি করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও হজগমনেচ্ছুকগণ তথ্য পাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এজেন্সির মালিক  বলেন, মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে হজযাত্রী ও উমরাযাত্রীদের ভোগান্তি লাঘবে হজ ও উমরা মেলা সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এতে হজযাত্রী ও হজ-উমরা এজেন্সির মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে।

হাব নেতৃবৃন্দ জানান, অতীতে হজ ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও বর্তমান সরকার ও হাবের যৌথ প্রচেষ্টায় আমূল পরিবর্তন এসেছে, ফিরেছে শৃঙ্খলা। ফলে হজযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমেছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও উন্নত ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার ও হাব যৌথভাবে কাজ করছে।

উল্লেখ্য, সৌদি আরব ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিজরি ২০২৭ খ্রিষ্টাব্দের হজের রোডম্যাপ প্রকাশ করেছে।

হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সমন্বিত এবং সেবামুখী করতে আগাম পরিকল্পনায় জোর দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। মূল লক্ষ্য হচ্ছে- ভবিষ্যতে হজযাত্রীদের জন্য আরও উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করা।

সৌদি আরবের দেওয়া রোডম্যাপের সঙ্গে মিল রেখে বাংলাদেশও হজ প্রস্তুতি নিচ্ছে। ১ জুলাই থেকে শুরু হয়েছে হজের প্রাক-নিবন্ধন। ইতোমধ্যে সরকারি-বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় দুই ধাপে ৪৮০টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে।

 

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন