ইরানকে গুঁড়িয়ে দিতে নতুন অস্ত্র আনল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:৩১
শত্রু ড্রোনের ঝাঁক মোকাবিলায় নতুন হাই-পাওয়ার মাইক্রোওয়েভ (এইচপিএম) প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন করেছে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটির দাবি, এক মিশনে ৫০টির বেশি ড্রোন অচল করতে পারবে এই প্রযুক্তি।
যুক্তরাজ্যে অনুষ্ঠিত ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে প্রযুক্তিটি প্রদর্শন করা হয়। লকহিড মার্টিন জানিয়েছে, এটি মিশন শেষে পুনরুদ্ধার করে আবার ব্যবহার করা যাবে। ফলে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় পরিচালন ব্যয় কমতে পারে।
মরফিয়াস এক্স-রোটর ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য একটি ব্যবস্থা। এটি উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেন্সর ও অন্যান্য ইলেকট্রনিক উপাদান অচল করতে পারে। ফলে একই সময়ে একাধিক ড্রোনের ‘সোয়ার্ম’ আক্রমণ মোকাবিলা করা সম্ভব হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
লকহিডের দাবি, মরফিয়াস সেন্সর-নির্ভর নয় এবং বিদ্যমান কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার সঙ্গে ব্যবহার করা যাবে। আলাদা ফায়ার-কন্ট্রোল রাডারেরও প্রয়োজন হবে না।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও ওকলাহোমায় সাম্প্রতিক পরীক্ষায় প্রযুক্তিটির সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। তাদের ভাষ্য, কম খরচে একসঙ্গে বেশি ড্রোন মোকাবিলার লক্ষ্যেই তৈরি করা হয়েছে মরফিয়াস।
ড্রোন হামলার ঝুঁকি বাড়ায় বিশ্বজুড়ে এ ধরনের কাউন্টার-ড্রোন প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ইপিরাসসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও উচ্চক্ষমতার মাইক্রোওয়েভভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • শিক্ষার্থীদের পক্ষে এবার বিজেপির চাটুকারের স্ত্রী
- • ‘জীবন একটা তামাশা’, সমালোচনার মুখে নেইমারের বার্তা
- • পরমাণু বোমা বানাতে মরিয়া মোজতবা খামেনি?
- • মক্কায় মিলল ১ হাজার বছরের অমূল্য কোরআন
- • চাপের মুখে কলকাতার আন্দোলনও গুটিয়ে নিল সিজেপি
- • শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র
- • জিম্বাবুয়ের সামনে ভারতের ২১৯ রানের ঝড়
- • দিওমান্দেকে নিয়ে রিয়াল-পিএসজির তুমুল লড়াই
- • মার্কিন এলইউসিএএস ড্রোন ভূপাতিত করল ইরান
- • ইসিতে বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিল বিএনপি
- • সন্ধ্যার মধ্যে ৭টি অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
- • যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৫১
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
