০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:১৫

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন

নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫, ১৩:৫৪

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জুলাই সনদ, গণভোট ও নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোট আগে হওয়ার কোনো যৌক্তিকতা এখন নেই, সময়ও নেই। একই দিনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি ছোট্ট একটি ব্যালটে গণসম্মতি নেওয়া যায়, সেটাই হবে সবচেয়ে যৌক্তিক, প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য। এতে অতিরিক্ত ব্যয়ও হবে না।”

তিনি আরও বলেন, “নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের কোনো বিষয়ই ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়েই জাতীয় সনদ হবে। আর পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে—এই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত হলেও এখন সেই সনদ থেকে অনেক দূরে সরে গেছে। সরকারের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে তার আচরণ নিরপেক্ষ হওয়া উচিত।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা আশা করি, এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না, যার মধ্য দিয়ে জাতিতে বিভক্তি বা অনৈক্য সৃষ্টি হবে। সরকারের প্রতি আমাদের আহ্বান—নিরপেক্ষ আচরণ করুন।”

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, এই সনদে মোট ৮৪টি দফা রয়েছে, যার বেশ কয়েকটিতে বিএনপি ও অন্যান্য দল নোট অব ডিসেন্ট দিয়েছে। তার ভাষায়, “এই নোট অব ডিসেন্ট মানে দ্বিমত হলেও, নির্বাচনী ম্যান্ডেট পেলে সেই দল তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়নের সুযোগ রাখবে।”

এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) সঙ্গে নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত বিএনপি ও অন্যান্য দলগুলোর মধ্যে চূড়ান্ত কোনো প্রস্তাব হয়নি। তবে রাজনীতিতে সম্ভাবনাকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না—এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে।”

‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অবৈধ বা অংশগ্রহণমূলক হবে না’—এমন ধারণার সঙ্গেও বিএনপি একমত নয় বলে জানান তিনি।

আরও পড়ুন