প্রধানমন্ত্রীর ভ্যাট কমানোর সিদ্ধান্তে ছাত্রদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ২১:০৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাটের হার কমানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বনানী কাকলী মেইন রোড হয়ে বনানী ১১ নম্বর সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু)। এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, ঢাকার প্রায় ৫০ থেকে ৫২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আবু হোরায়রা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষার জন্য ভাষা ল্যাব স্থাপনের উদ্যোগ উচ্চশিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সহায়ক হবে। একই সঙ্গে তিনি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি জানান।
সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরও শিক্ষা-বান্ধব সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আয়োজকদের দাবি, বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • নাগেলসমানের বিদায়, ক্লপকে দেয়া হলো জার্মানির দায়িত্ব
- • সৌদি আগ্রাসন ঠেকাতে পাল্টা হামলার ঘোষণা হুতিদের
- • আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
- • জবি ক্যারিয়ার ক্লাবে শতাধিক নবীন সদস্যের ওরিয়েন্টেশন
- • তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল
- • তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
- • আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- • খামেনির মৃত্যুতে শোক, ইরানের পাশে থাকার বার্তা বাংলাদেশের
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে মার্কিন হামলা, হরমুজে ফের অস্থিরতা
- • ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর আবার কাঁপল ভেনেজুয়েলা, নতুন কম্পনে বাড়ল আতঙ্ক
- • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
