২০২৪ এর ট্রেন্ডিং সুপারফুড
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪, ২০:৩৯
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে মানুষ অল্প হলেও স্বাস্থ্য় সচেতন হয়েছে। যার কারণে জাঙ্ক ফুড ছেড়ে মানুষ কিছুটা স্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকেছেন।
আর সেই তালিকায় কিছু সুপারফুড আছে, যা অল্প পরিমাণে খেলেও শরীরে প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা প্রদান করে প্রশংসা পেয়েছে। একাধিক গবেষণা ও ডায়েটিশিয়ান সমীক্ষার ওপর ভিত্তি করে ২০২৪ সালের সেরা বাছাই করা কিছু ট্রেন্ডিং সুপারফুডের তালিকা জানানো হলো-
ফার্মেন্টেড খাবার: ফার্মেন্টেড খাবারে প্রচুর প্রো বায়োটিক থাকে। যা অন্ত্রের স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই খাবার খেলে হজমশক্তি বাড়ে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
২০২৪ সালে কিমচি, কেফির, সাউরক্রাউট এর মতো ফার্মেন্টেড খাবারগুলো তালিকার শীর্ষে আছে। এই খাবারগুলো প্রো বায়োটিক সমৃদ্ধ। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে, এমনকি মানসিক স্বাস্থ্যও উন্নত করতে পারে।
মাশরুম: মাশরুম খেতে অনেকেই ভালোবাসেন। ভিটামিন ডি, বি, সেলেনিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে মাশরুমে। শুধু তরকারি নয়, মাশরুমের জনপ্রিয়তা বাড়ায়, এটি বিভিন্ন ধরনের খাবারেও মেশানো হয়। যেমন- পিৎজা, বার্গার ইত্যাদি।
ডাল: মসুর, ছোলা ও অন্যান্য ডালে উচ্চ প্রোটিন ও ফাইবার থাকে। নিয়মিত ডাল খেলে শরীরে যেমন প্রোটিনের ঘাটতি মেটে আবার দীর্ঘক্ষণ পেট ভরাও থাকে।
পেঁপে: পেঁপে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি সুপারফুড। এটি ভিটামিন সি, ভিটামিন এ ও পটাশিয়ামের মতো পুষ্টিতে ভরপুর। পেঁপে খেলে হজমশক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমনকি কিছু রোগ থেকে রক্ষা করতেও সাহায্য করে।
গ্রিন টি: গ্রিন টি’তে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। তাই নিয়মিত গ্রিন টি পান করা আমাদের ওজন কমাতে ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমে। হৃদরোগ ও ক্যানসারের হাত থেকেও রক্ষা করে। দিনে গ্রিন টি খাওয়া ব্যক্তি ও তাদের নিজস্ব স্বাস্থ্য দ্বারা নির্ধারিত হয়।
আরও পড়ুন
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • ইরান সংঘাতে প্রায় ১০০ মার্কিন সেনা আহত, নিহত ৩: পেন্টাগন
- • আজ মিরপুরে পর্দা উঠছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর, ৮ ডিসিপ্লিনে লড়বে ক্ষুদে প্রতিভারা
- • হরমুজ খুলতে ইরানে টানা হামলা যুক্তরাষ্ট্রের, যুদ্ধবিরতির চেষ্টা অব্যাহত
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
