বেতন বৃদ্ধি হলে সরকারি খাতে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৬:৫৬
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সমন্বয় করা হলে দুর্নীতির প্রবণতা কমতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয় সামঞ্জস্যপূর্ণ না থাকলে অসততার ঝুঁকি তৈরি হয়।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই বেতন সমন্বয় করা জরুরি। স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে, তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার প্রবণতা তৈরি হয় এটা অস্বীকার করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, গত ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ায় মূল্যস্ফীতির সঙ্গে সরকারি বেতন কাঠামোর বড় ধরনের সমন্বয় হয়নি। ফলে অনেক কর্মচারীর জন্য দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।
অর্থমন্ত্রীর ভাষায়, বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন কিছুটা সমন্বয় হলেও সরকারি খাতে সেই ভারসাম্য তৈরি হয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, “বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মান উন্নত হবে এবং তখন স্বাভাবিকভাবেই দুর্নীতির প্রবণতা কমে আসবে।”
আরও পড়ুন
- • বাসর রাতে বিড়াল মারার আসল রহস্য
- • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল
- • দক্ষ জনগোষ্ঠী গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
- • জেনেটিক ঝুঁকির সতর্কবার্তা: খালাতো–চাচাতো বিয়েতে বাড়ছে উদ্বেগ
- • আবার ফাইনালে দেখা হলে আর্জেন্টিনাকে হারানোর হুঁশিয়ারি এমবাপ্পের
- • অবতরণের সময় বিধ্বস্ত ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান
- • মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- • ট্রাকে করে মানুষ এনে পুশইনের অভিযোগ, সীমান্তে টানটান উত্তেজনা
- • লেবাননে হামলা অব্যাহত থাকলে পুনরায় যুদ্ধে নামার বার্তা ইরানের
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • ধর্ষণের পর ভুক্তভোগীর সামাজিক লড়াই
- • আন্তর্জাতিক রাজনীতিতে প্রযুক্তির আধিপত্য
- • কোরবানির বর্জ্য: জনস্বাস্থ্য ও পরিবেশের ঝুঁকি
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিল্প বিপ্লবের নতুন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব
- • স্ট্রেস ম্যানেজমেন্ট হতে পারে শিক্ষার্থীদের জন্য আশির্বাদ
- • রোহিঙ্গা: ভুলে যাওয়া সংকটের ভার
