১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:২৭

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

এভারেস্ট জয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ, অভিজ্ঞতা তুলে ধরলেন সংবাদ সম্মেলনে

এভারেস্ট জয়ী নিম্নির পতাকা প্রত্যর্পণ, অভিজ্ঞতা তুলে ধরলেন সংবাদ সম্মেলনে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১৩:২০

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এ সাফল্য উপলক্ষে শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিখরে উত্তোলিত লাল-সবুজের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্নি এভারেস্ট অভিযানের স্লাইড প্রদর্শন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালী দূতাবাসের  ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল এবং নারী অধিকারকর্মী শিরীন পারভিন হক। স্পনসর প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসির প্রতিনিধি ফারজিন আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।
নিম্নির এভারেস্ট অভিযান পরিচালনা করে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
সংবাদ সম্মেলনে উঠে আসে তার দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ অভিযানের নানা অধ্যায়। গত ১১ এপ্রিল তিনি ঢাকায় থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। ১৪ এপ্রিল লুকলা থেকে শুরু হয় তার হেঁটে ট্রেকিং। প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২২ এপ্রিল তিনি পৌঁছান এভারেস্ট বেস ক্যাম্পে।
উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে ধাপে ধাপে অভিযানের অংশ হিসেবে তিনি লবুজে ইস্টসহ কয়েকটি পর্বতশৃঙ্গ আরোহণ করেন। এরপর খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প–১ ও ক্যাম্প–২–এ পৌঁছান। তবে বিরূপ আবহাওয়ার কারণে একবার চূড়ান্ত অভিযান স্থগিত করে ফিরে আসতে হয় তাকে।
পরে ২৫ মে আবারও ক্যাম্প–২ থেকে চূড়ান্ত যাত্রা শুরু করেন নিম্নি। ২৯ মে তিনি পৌঁছান ক্যাম্প–৪ (ডেথ জোন)–এ। সেখান থেকে ওই দিন রাত সাড়ে ছয়টায় গাইডদের সঙ্গে নিয়ে চূড়ান্ত শিখর অভিযানে রওনা হন তিনি।
সব প্রতিকূলতা পেরিয়ে ৩০ মে ভোর ৫টা ২৪ মিনিটে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু মাউন্ট এভারেস্টে সফলভাবে আরোহণ করেন।

আরও পড়ুন