১৩ জুন ২০২৬, শনিবার, ১৬:২৬

শিরোনাম
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৮৫ হাজার ছাড়াল বিড়াল বিদ্যুৎস্পৃষ্টে শাহবাগে মেট্রোরেল বন্ধ ২৫ মিনিট, যাত্রী ভোগান্তি চরমে কক্সবাজার সফরে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণদের তালিকা ঘোষণা মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত, বিআরটিএ প্রতিবেদন ঢাকা হবে দক্ষিণ এশিয়ার প্রথম বিনিয়োগ কেন্দ্র:পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

জাল ভিসাসহ দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টাকালে আটক ৯ বাংলাদেশি

জাল ভিসাসহ দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টাকালে আটক ৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬, ১০:৫০

জাল ভিসা ও ভ্রমণ নথি ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর এ তাঁদের আটক করা হয়।

দক্ষিণ আফ্রিকার (বিএমএ) জানিয়েছে, ভ্রমণকারীদের নথিপত্র যাচাইয়ের সময় কর্মকর্তারা অসঙ্গতি শনাক্ত করেন। পরে তদন্তে দেখা যায়, আটক হওয়া প্রত্যেকের কাছেই দক্ষিণ আফ্রিকার জাল ভিসা ছিল।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব ভিসা ভারতের নয়াদিল্লি অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে ইস্যু করা হয়েছে বলে দেখানো হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়।

ঘটনার পর ওই নয়জনকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিএমএর মুখপাত্র মেমে মোগোৎসি এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ছিলেন। তাঁরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। অন্যদিকে ছয়জন পুরুষ প্রথমে ভারতীয় পাসপোর্ট উপস্থাপন করেন। পরে জিজ্ঞাসাবাদ ও নথি যাচাইয়ের সময় তাঁদের বাংলাদেশি পাসপোর্টও পাওয়া যায়।

বিএমএ জানিয়েছে, জাল ভিসা ও নথিপত্রের উৎস শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক জালিয়াত চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক জাল নথি চক্রের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে।
 
আরও পড়ুন