০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৪:০৫

শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন
শিরোনাম
ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন

আগামীকাল থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন

আগামীকাল থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৯:২৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের বাড়ি ফেরা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রোববার থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব ট্রেন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের ঈদ সংক্রান্ত কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। পরে ঈদের দ্বিতীয় দিন থেকে ১ জুন পর্যন্ত আবার এসব ট্রেন চালানো হবে।

অন্যদিকে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত চলবে। ঈদের পরের দিন থেকে পরবর্তী তিন দিনও ট্রেন দুটি চলাচল করবে।

চাঁদপুর রুটে বিশেষ ট্রেন

চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলাচল করবে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। আর চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ভোর ৪টায় ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিস্তা স্পেশাল

তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত পরিচালিত হবে।

তিস্তা ঈদ স্পেশাল-৩ ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। আর তিস্তা ঈদ স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টায় ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

শোলাকিয়ায় ঈদের দিনের বিশেষ ট্রেন

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শুধু ঈদের দিন চলবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ভোর ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

এ ছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধু ঈদের দিন চলবে।

শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর রুটেও বিশেষ ব্যবস্থা

পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে। ঈদের আগে ট্রেন দুটি ২৪ থেকে ২৬ মে পর্যন্ত এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে।

ঈদের আগে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সন্ধ্যা ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

তবে ঈদের পর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ সকাল ৮টা ১৫ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। আর পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ভোর ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

আরও পড়ুন