আজ বিশ্ব চা দিবস: এক কাপ চায়ের গল্প, ইতিহাস আর আবেগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৯:৪৯
“এক কাপ চায়ে আমি তোমাকে চাই”—কবীর সুমনের এই গানে যেমন চায়ের সঙ্গে মানুষের আবেগের সম্পর্ক ধরা পড়ে, তেমনি চা শুধু পানীয় নয়, অনেকের দৈনন্দিন জীবনের অংশ। সকালে মনকে চনমনে করা থেকে শুরু করে বৃষ্টিভেজা বিকেলে নিঃসঙ্গতা কাটানো—সবখানেই চায়ের কাপ হয়ে ওঠে এক ধরনের সঙ্গী। বিশ্বের সবচেয়ে বেশি পান করা পানীয়গুলোর মধ্যে পানির পরই রয়েছে চায়ের অবস্থান।
প্রতি বছর ২১ মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব চা দিবস। চা উৎপাদনকারী দেশগুলোর উদ্যোগে প্রথমে ২০০৫ সালে আন্তর্জাতিকভাবে দিনটি পালনের ধারণা তৈরি হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা ও তানজানিয়া—এই দেশগুলো তখন ২১ ডিসেম্বর দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। পরে ২০১৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মাধ্যমে ২১ মে বিশ্ব চা দিবস হিসেবে স্বীকৃতি পায়। ২০২০ সালের ২১ মে প্রথমবারের মতো জাতিসংঘের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালিত হয়।
চায়ের ইতিহাস আরও প্রাচীন। ধারণা করা হয়, চীনে চায়ের উৎপত্তি এবং সেখানেই প্রথম বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়। পরে ধীরে ধীরে এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
ভারতবর্ষে চায়ের আগমন ঘটে অনেক পরে। ১৮১৮ সালে এখানে চা চাষ ও বাণিজ্যের সূচনা হয়। এরপর ১৮৫৫ সালে ব্রিটিশরা সিলেটে প্রথম চা গাছের সন্ধান পায়। পরবর্তীতে ১৮৫৭ সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা চাষ, যা বাংলাদেশে চা শিল্পের ভিত্তি গড়ে দেয়।
আরও পড়ুন
- • ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
- • অধিনায়কত্ব হারানোর শঙ্কায় সুরিয়াকুমার যাদব
- • মোংলা বন্দরে আমদানি-রফতানিতে নতুন রেকর্ড
- • ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু
- • ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন
- • বিনিয়োগকারীদের ক্ষোভের মুখে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ
- • যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি
- • বিশ্বকাপের আগে নতুন নিয়ম, পানির বোতল নিষিদ্ধ ফিফার
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
