২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৩

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

বিএনপি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে: তারেক রহমান

বিএনপি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে: তারেক রহমান

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৮:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শেখ হাসিনার পতনের পর বিএনপি দেশের পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একটি ‘অবাধ ও গ্রহণযোগ্য’ নির্বাচন অনুষ্ঠিত হলে ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হবে। তিনি আত্মবিশ্বাসী যে বিএনপি একাই সরকার গঠনের অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “আমি মনে করি, আমার বাংলাদেশে ফেরার সময় খুব কাছে।”

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সরকার যেই হোক, তাকে দুর্বল অর্থনীতি, যুক্তরাষ্ট্রের শুল্কারোপের কারণে ক্ষতিগ্রস্ত পোশাক খাত ও প্রতিবেশী ভারতের সঙ্গে টানাপোড়েনের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তারেক রহমান আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট দল’ আখ্যা দিয়ে বলেন, বিএনপি অন্যান্য রাজনৈতিক দল এবং গত বছরের ছাত্র আন্দোলন থেকে গঠিত নতুন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে মিলে সরকার গঠনে প্রস্তুত। তিনি নতুন রাজনৈতিক গোষ্ঠীগুলোর রাজনীতিতে যোগদানেরও স্বাগত জানিয়েছেন।

তিনি দেশের অর্থনীতির জন্য ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার মতে, বাংলাদেশ কেবল পোশাক রফতানির ওপর নির্ভর না করে আমাজন, ইবে ও আলিবাবার মতো আন্তর্জাতিক অনলাইন বাজারের সরবরাহকেন্দ্র হতে পারে।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান মামলার প্রসঙ্গেও তারেক রহমান মন্তব্য করেন, যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি প্রশ্নবিদ্ধ।

নির্বাচিত হলে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সাবেক রাষ্ট্রপতি ড. মুহাম্মদ ইউনূসের সরকারের উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন