২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:৪৪

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না: সিইসি

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না: সিইসি

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৩:৩৩

জাতীয় নির্বাচন শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এ নির্বাচনে গণমাধ্যম, রাজনৈতিক দল ও জনগণের সক্রিয় সহযোগিতা জরুরি।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশন প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং প্রায় ৪৫ লাখ নতুন ভোটার যুক্ত করা হয়েছে। নারীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ প্রচারণাও চালানো হয়েছে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনলাইন রেজিস্ট্রেশন ও ডাকব্যবস্থার সমন্বয়ে বাস্তবায়িত হবে।

সংলাপে নির্বাচন কমিশনার ও ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন