জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ ৫ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়: প্রসিকিউশন
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪
গত বছরের জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে ৩ লাখ ৫ হাজার ৬৭ রাউন্ড গুলি ছুড়েছিল বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকাতেই ছোড়া হয় ৯০ হাজার ১১২ রাউন্ডের বেশি গুলি।
এই তথ্য তুলে ধরা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান গণহত্যা মামলায়, যেখানে প্রধান আসামি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ মোট ৩ জন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলার দ্বিতীয় দিনের শুনানিতে, মো. আলমগীর নামে মামলার মূল তদন্ত কর্মকর্তা এবং রাষ্ট্রপক্ষের ৫৪তম ও চূড়ান্ত সাক্ষী আদালতে জবানবন্দি দেন।
শুনানিতে প্রসিকিউশন জানায়, “কোনো ধরনের উস্কানি, দাঙ্গা বা সরকারি স্থাপনায় হামলা ছাড়াই, সাধারণ আন্দোলনকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে মারণাস্ত্র ব্যবহার করে। এটা ছিল সরাসরি মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।”
শুনানিতে জুলাই অভ্যুত্থানে নিহতদের নৃশংসতার ভিডিও ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়। একইসঙ্গে তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও সাক্ষ্য সরাসরি সম্প্রচার করা হয়, যাতে জনসাধারণ সরাসরি আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে।
প্রসিকিউশন দাবি করেছে, “নিরীহ নাগরিকদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তের অংশ নয়—এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’ বা মানবতাবিরোধী অপরাধ।”
আরও পড়ুন
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
