নেপালে অস্থিরতায় বাংলাদেশি সাংবাদিক-ফুটবলাররা অবরুদ্ধ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৫৭
নেপালে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা সংকটের কারণে ঢাকা ফেরার ফ্লাইট বাতিল হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফিরতি ফ্লাইট থাকলেও, কাঠমান্ডুর কোঠেশ্বর এলাকায় সহিংসতা ও ধোঁয়া দেখা দেওয়ার পর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়।
ফলে টিম হোটেল ছাড়তে পারেননি ফুটবলাররা। একইভাবে আটকে পড়েছেন প্রীতি ম্যাচ কভার করতে যাওয়া অন্তত ১৫ ক্রীড়া সাংবাদিক।
একজন সাংবাদিক ইমিগ্রেশন শেষ করার পরও আন্দোলনকারীদের কারণে বিমানবন্দরে আটকা পড়েন। পরে স্থানীয় এক সাংবাদিক তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে আজই বিশেষ ফ্লাইটে দল ও সাংবাদিকদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শা/প্র
আরও পড়ুন
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • ২০২৭ সালের হজের সরকারি দুই প্যাকেজ ঘোষণা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
