দেশে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান সেনাপ্রধানের
প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ১১:৪২
সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার। এমনটা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, এখানে কোনও ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। এসময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান।
শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে সেনাপ্রধান একথা বলেন।
সেনাপ্রধান বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এই দেশ সবার।
তিনি আরও বলেন, আজকে এই জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এই উৎসব সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যেধরনের সাহায্য চান আমরা দিব।
পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা।
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
