২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:০৭

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

সামরিক সুবিধা নিশ্চিত হলেই আলোচনায় যাবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

সামরিক সুবিধা নিশ্চিত হলেই আলোচনায় যাবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১৪:৫১

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির হাতে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বর্তমান হামলাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিক্রিয়া এবং ইরান এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করেনি।

রোববার (১৯ জুলাই) ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান, শনিবার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দীর্ঘ বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে পাকিস্তারের মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা’ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ইরানের সামরিক বাহিনী যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে, তা মূলত যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব। ভবিষ্যতে সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে নাকি আবারও কূটনৈতিক আলোচনায় ফিরবে—সে বিষয়ে সর্বোচ্চ নেতা এখনও কোনো সিদ্ধান্ত জানাননি।

আরাগচির ভাষ্য, যুদ্ধের সমাপ্তি হতে পারে সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার উপযুক্ত সময় তখনই আসে, যখন একটি দেশ সামরিক ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছায়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিনের সংঘর্ষের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে পাকিস্তারের মধ্যস্থতায় ‘ইসলামাবাদ সমঝোতা’ স্বাক্ষরিত হয়। তবে পরবর্তীতে হরমুজ প্রণালিতে হামলা এবং পাল্টা মার্কিন বিমান অভিযানের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের ভবিষ্যৎ ও সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন