২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:০৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৩ বাংলাদেশিসহ ৬৪১ জন

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৩ বাংলাদেশিসহ ৬৪১ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১২:৩৯

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথমার্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড। ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ নামে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার এসএসি আহমদ রাজজি হোসেন জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন। তারা মোট ১০টি দেশের নাগরিক।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি ৪২৮ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া রয়েছেন ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামি, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ার নাগরিক।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে এসব অভিবাসীকে আটক করা হয়েছে।

আহমদ রাজজি হোসেন বলেন, উচ্চঝুঁকিপূর্ণ সীমান্তপথ দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাচারকারী চক্রগুলো ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করলেও বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিনি আরও জানান, দুই থেকে তিনজনের ছোট দলে চলাচল করলেও অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: বার্নামা নিউজ।

আরও পড়ুন