২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:০৫

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবি, শতাধিক আরোহীর মধ্যে উদ্ধার ৬৭

গায়ানায় যাত্রীবাহী ফেরি ডুবি, শতাধিক আরোহীর মধ্যে উদ্ধার ৬৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ১২:৩৬

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে ১১৬ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে বড় পরিসরে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে গায়ানার রাজধানী জর্জটাউন থেকে তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইতুমার উদ্দেশ্যে যাত্রা করে এমভি বারিমা নামের ফেরিটি। রাত ১১টার কিছু পর বিপদসংকেত পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধার অভিযানে গায়ানা ডিফেন্স ফোর্সের কোস্ট গার্ড ও এয়ার কর্পস, বেসরকারি উড়োজাহাজ, মাছ ধরার নৌযান এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

গায়ানার গণপূর্তমন্ত্রী হুয়ান এডঘিল জানান, প্রাথমিক তদন্তে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার দাবি, জোয়ারের কারণে ফেরিটি দুর্ঘটনার শিকার হয়েছে।

তিনি জানান, ফেরিটির ৩৯৭ জন যাত্রী এবং ২৮৪ টন মালামাল বহনের অনুমোদন ছিল। দুর্ঘটনার সময় এতে ১১৬ জন আরোহী ও ২৬৮ টন মালামাল ছিল। এছাড়া ফেরিটিতে ২৫০টি লাইফ জ্যাকেট, দুটি লাইফবোট এবং ছয়টি ফোলানো যায় এমন লাইফ র্যাফট ছিল।

এদিকে, গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান এলাকা ৪০০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটার করা হয়েছে। উদ্ধার অভিযানে অতিরিক্ত উড়োজাহাজ ও নৌযান যুক্ত করার পাশাপাশি স্থানীয় অভিজ্ঞ জেলেদেরও কাজে লাগানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া ৬৭ জনের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। জাহাজে থাকা সব আরোহীর খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন