বিশ্বকাপে কুরাসাওয়ের রূপকথা,আলোচনায় কুরাসাও গোলরক্ষক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১১:৩০
বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত এক রূপকথার জন্ম দিল ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। ল্যাটিন আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে দলটি। আর এই সাফল্যের নেপথ্যের সবচেয়ে বড় নায়ক গোলরক্ষক এলয় রম।
রোববার (২১ জুন) কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ একাই প্রতিহত করেন রম। পুরো ম্যাচজুড়ে গোলপোস্টের নিচে তিনি যেন এক অদম্য প্রাচীরে পরিণত হয়েছিলেন।
ইকুয়েডরের ফরোয়ার্ডরা বারবার কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে গোলের সুযোগ তৈরি করলেও এলয় রমের অসাধারণ ক্ষিপ্রতা, নিখুঁত অবস্থানজ্ঞান এবং দুর্দান্ত ডাইভিংয়ে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ম্যাচে অবিশ্বাস্যভাবে ১৫টি সেভ করেন এই গোলরক্ষক। এর মাধ্যমে তিনি ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই বিশ্বকাপের নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ সেভের নতুন রেকর্ড গড়েছেন।
যদিও বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি সেভের সর্বকালের রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের দখলে রয়েছে। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়সহ ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন।
তবে ইকুয়েডরের বিপক্ষে এলয় রমের এই অনন্য কীর্তি কুরাসাওকে এনে দিয়েছে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম স্মরণীয় একটি ফলাফল। একই সঙ্গে বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই গোলরক্ষক।
আরও পড়ুন
- • ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন, স্টেডিয়াম থেকেই বললেন ‘বাই বাই ব্রাজিল’
- • অপ্রয়োজনীয় সিজার কমাতে স্বাস্থ্যমন্ত্রীর কঠোর নির্দেশনা
- • ব্রাজিলের বিদায়ে আবেগঘন তটিনী, বললেন ‘চিরকাল হৃদয়ে থাকবে’
- • জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১: রোড সেফটি ফাউন্ডেশন
- • দল নির্বাচন থেকে পেনাল্টি মিস—ব্রাজিলের বিদায়ের ৬ কারণ
- • ১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- • জুডিশিয়াল সার্ভিসে রদবদল, চার বিচারকের পদোন্নতি ও ৩৪ জনকে বদলি
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, প্রাণহানি ছাড়াল ৩ হাজার
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
- • রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৯৪
- • মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
- • শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর
