০৬ জুলাই ২০২৬, সোমবার, ১০:৪১

শিরোনাম
১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হামে শিশুমৃত্যুতে ড. ইউনূসের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার শহীদ দিবস হিসেবে পালিত হবে ১৬ জুলাই ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ০৯:৫৫

বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মোহাম্মদ সালাহর দল। এই জয়ে বেলজিয়ামকে টপকে গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুটা অবশ্য মিশরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটেই কর্নার থেকে আসা বলে হেড করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধে সেই এক গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় কিউইরা। বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বপ্ন তখন দেখছিল নিউজিল্যান্ড।

কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো চিত্র। ৫৬তম মিনিটে সমতায় ফেরে মিশর। মোস্তাফা জিকোর নেওয়া শট ঠেকাতে গিয়ে গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বের হাত ছুঁয়ে বল জালে জড়িয়ে যায়। তাতে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

সমতা ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিশর। দীর্ঘ সময় দুই ডিফেন্ডারের কড়া নজরদারিতে থাকা মোহাম্মদ সালাহ শেষ পর্যন্ত নিজের ছাপ রাখেন ম্যাচে। জিকোর মাইনাস করা বল বক্সের ভেতরে পেয়ে দুর্দান্ত দক্ষতায় ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠান তিনি। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিশর।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে নিউজিল্যান্ড। একের পর এক আক্রমণ চালালেও মিশরের রক্ষণভাগ ছিল অনড়। শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেই ব্যবধান আরও বাড়ান মাহমুদ হাসান ত্রেজেগে। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করে মিশরের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল মিশর। ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করলেও জয় পায়নি দলটি। এরপর দীর্ঘ ৯২ বছর বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে দুই বা তার বেশি গোল করার কৃতিত্বও ছিল না তাদের। অবশেষে সালাহ, জিকো ও ত্রেজেগের গোলে সেই অপেক্ষার অবসান হলো, সঙ্গে এলো বিশ্বকাপে মিশরের প্রথম ঐতিহাসিক জয়।

আরও পড়ুন