জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০১
জুলাই আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে ফোনে হাজারো নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
তিনি জানান, গত বছরের ৫ আগস্ট দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনার চারটি ফোন নম্বর থেকে করা প্রায় এক হাজার কলের রেকর্ড মুছে ফেলা হয়।
সোমবার এক বক্তব্যে তিনি বলেন, সেদিন সন্ধ্যায় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) থেকে এই রেকর্ডগুলো মুছে দেওয়া হয় সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে। কাজে সহায়তা করেন ওপেন সোর্স থেকে নিয়োগ পাওয়া এক ব্যক্তি।
এছাড়া একই সময় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এক সাবেক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলার অভিযোগ করা হয়। তদন্ত কর্মকর্তার দাবি, শেখ হাসিনার ব্যবহৃত চারটি নম্বর শনাক্ত করা হয়েছে এবং মুছে ফেলা ডিজিটাল তথ্য উদ্ধারে কাজ চলছে।
আরও পড়ুন
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি
- • দিল্লিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ সদস্য; গ্রেপ্তার ৭০
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডবে এই পর্যন্ত প্রাণ ছাড়াল ৫ হাজার
- • এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির ভাইরাল বিজ্ঞপ্তি ভুয়া, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড
- • ইরান যুদ্ধে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারে লন্ডনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
