২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৩৪

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু, বিজয়ের বিরুদ্ধে মামলা

পদদলিত হয়ে ৪০ জনের মৃত্যু, বিজয়ের বিরুদ্ধে মামলা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৪৫

তামিলনাড়ুর কারুরে টিভিকে দলের জনসভায় পদদলিত হয়ে ৪০ জন নিহতের ঘটনায় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। নিহতদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৫০ জন।

ঘটনার পর বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর সভাপতি হিসেবে তার পাশাপাশি দলের বুসসি আনন্দ, নিরমল কুমার ও ভি.পি. মাথিয়ালাগানের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশের অভিযোগ, জনসভায় ১০ হাজার মানুষের অনুমতি থাকলেও অংশ নেয় দ্বিগুণের বেশি মানুষ। দলটি অনুমতি শর্ত লঙ্ঘন করেছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

অভিযোগ উঠেছে, থালাপতি বিজয় জনসভায় বিলম্বে উপস্থিত হন। সন্ধ্যায় তিনি মঞ্চে উঠলে উত্তেজিত জনতা ব্যারিকেডের দিকে এগিয়ে যায় এবং হুড়োহুড়িতে পদদলনের ঘটনা ঘটে।

ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন থালাপতি বিজয়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এটি এমন এক যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না।” তিনি নিহতদের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন