২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৬:৫৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

ভারতে বিদেশি যাত্রীদের জন্য চালু হচ্ছে ই-অ্যারাইভাল কার্ড

ভারতে বিদেশি যাত্রীদের জন্য চালু হচ্ছে ই-অ্যারাইভাল কার্ড

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:০৫

ভারতে প্রবেশ করা বিদেশি যাত্রীদের আর বিমানবন্দরে কাগজে ডিসএম্বারকেশন ফরম পূরণ করতে হবে না। আগামী ১ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন ই-অ্যারাইভাল কার্ড ব্যবস্থা। এটি অনলাইনে পূরণ করে আগেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ব্যবস্থার ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় কমবে এবং যাত্রীদের সময় সাশ্রয় হবে। আগে যাত্রীদের ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ফ্লাইট ও ভ্রমণের বিস্তারিত ইমিগ্রেশন ডেস্কে কাগজে লিখতে হতো।

এখন থেকে যাত্রীরা ভারত সফরের পাঁচ দিন আগেই অনলাইনে এই কার্ড পূরণ করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে indianvisaonline.gov.in/earrival ওয়েবসাইটে।

ই-অ্যারাইভাল কার্ড পূরণ করতে যাত্রীদের নাম, জাতীয়তা, পাসপোর্ট নম্বর, ভারতে আগমনের তারিখ, ভ্রমণের উদ্দেশ্য, ভারতের ঠিকানা, ইমেইল, ফোন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য দিতে হবে। আগের ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন তাও জানাতে হবে।

তথ্য জমা দিলে একটি প্রিভিউ কার্ড দেওয়া হবে, যা বিমানবন্দরে দেখাতে হবে।

আরও পড়ুন