২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৮:০৯

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

জুলাই-আগস্টের ঘটনায় অনুতপ্ত ও লজ্জিত: রাজসাক্ষী মামুন

জুলাই-আগস্টের ঘটনায় অনুতপ্ত ও লজ্জিত: রাজসাক্ষী মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৮

আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে যে হতাহতের ঘটনা ঘটেছে, তার জন্য তিনি অনুতপ্ত, লজ্জিত এবং দোষ স্বীকার করছেন। তিনি নিহত-আহতদের পরিবার, দেশবাসী ও সংশ্লিষ্টদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জবানবন্দি দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। মামলাটিতে তিনি একমাত্র রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন সকালে কারাগার থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে আদালত কার্যক্রম মুলতবি হলে বিকালে পুনরায় তার জবানবন্দি গ্রহণ করা হয়। এটি তার নিজের মামলায় সাক্ষ্যগ্রহণের ১১তম দিন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ চলছে ক্যামেরা ট্রায়ালে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলায় এখন পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যেখানে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত ১০ জুলাই আদালতে দায় স্বীকার করে স্বপ্রণোদিতভাবে রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, নিজের ভূমিকার জন্য তিনি দায় স্বীকার করছেন এবং ইতিহাসের কাছে সত্য উন্মোচনে সহায়তা করতে চান।

সাক্ষীদের অনেকেই আন্দোলনের সময় নিহত ও আহত হওয়ার বিবরণ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন