কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৭
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে বেলা ১১টার দিকে সুলতানা পারভীন জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। তাকে একনজর দেখতে আদালত চত্বরে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা যায়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।
২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, তার বাসা থেকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ওই রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
তবে ঘটনার প্রকৃত কারণ ছিল তার অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে জেলা প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছিল। অভিযোগ রয়েছে, জেলা প্রশাসকের নির্দেশে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে চোখ বেঁধে ডিসি অফিসে এনে তাকে নির্যাতন করা হয় এবং ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। কারামুক্ত হওয়ার পর সাংবাদিক আরিফুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
সম্প্রতি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা সুলতানা পারভীন আজ স্থায়ী জামিন চেয়ে আদালতে উপস্থিত হলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
