২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৫:২৮

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১১:৪০

ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে চমক তৈরি করে মাত্র এক মাসের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির নতুন মন্ত্রিসভার প্রধান সেবাস্তিয়ান লেকর্নু। এই পদত্যাগ প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জন্য এক বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে এমন সময়, যখন তার সরকার নানা রাজনৈতিক চাপের মুখে রয়েছে।

রয়টার্স ও ফ্রান্স ২৪-এর খবরে জানা যায়, স্থানীয় সময় রোববার লেকর্নু নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন, যেখানে বেশ কয়েকজন পরিচিত ও পুরোনো রাজনীতিককে অন্তর্ভুক্ত করা হয়। এতে ফ্রান্সের রাজনৈতিক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিরোধীদলীয় রাজনীতিকরা এই সিদ্ধান্তকে ‘পুরনো মুখের পুনরাবৃত্তি’ এবং ‘গণমানুষের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা’ হিসেবে আখ্যা দেন।

সমালোচনার পরিপ্রেক্ষিতে পরদিন, সোমবার, দায়িত্ব নেওয়ার এক মাসও না পেরোতেই পদত্যাগ করেন লেকর্নু। প্রেসিডেন্ট মাখোঁর নতুন সরকার গঠনের উদ্যোগ তাৎক্ষণিকভাবে ব্যর্থ হওয়ায়, এখন তাকে আরও জটিল রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। বিভক্ত জাতীয় সংসদ এবং বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস করাতে সংসদীয় সমর্থন জোগাড় করা মাখোঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আরও পড়ুন