২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:২৬

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

গাজায় ত্রাণবাহী নৌযান বহর প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণবাহী নৌযান বহর প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৩৮

ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌযানের বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, বহরটি হামাসের নিয়ন্ত্রণে এবং সংগঠনটিকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। খবর—বিবিসি।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যদি যাত্রীদের প্রকৃত লক্ষ্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়ে থাকে, তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে।

অন্যদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে জানানো হয়েছে, এই বহরে রয়েছেন সাধারণ মানুষ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী ও নাবিকরা। আয়োজকদের দাবি, এ উদ্যোগের লক্ষ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। বর্তমানে গাজার পথে ৫১টি নৌযান রয়েছে।

গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা সতর্ক করেছিল যে গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘের মানবিক প্রধান সরাসরি দায়ী করেছিলেন ইসরায়েলের ‘পদ্ধতিগত বাধা সৃষ্টিকে’। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে একে ‘মিথ্যা’ আখ্যা দেয়।

এর আগে চলতি বছরের জুনে গাজায় মানবিক সহায়তা বহনকারী একটি নৌযান আটক করেছিল ইসরায়েলি বাহিনী। ওই নৌযানে থাকা ১২ জন কর্মীর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন। তাদের আটক করে তেলআবিব।

আরও পড়ুন