২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৬

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা!

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮

নেপালে চলমান জেন-জি প্রজন্মের বিক্ষোভ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এ আন্দোলন এখন সহিংসতায় রূপ নিয়েছে। এরই মধ্যে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে, দেশটির মন্ত্রীরা সেনা হেলিকপ্টারের মাধ্যমে পালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি সেনা হেলিকপ্টার মন্ত্রীর বাড়ির ওপর থেকে একটি রেসকিউ স্লিং ফেলে দেয়। এরপর মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা সেটি আঁকড়ে ধরে হেলিকপ্টারে উঠে নিরাপদ স্থানে সরে যান। ভিডিওতে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে।

বিক্ষোভ শুরুর পর রাজধানীজুড়ে সরকারি ও বেসরকারি ভবনে আগুন, ভাঙচুর এবং মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়। অনেক মন্ত্রী ও কর্মকর্তাকে প্রকাশ্যে হেনস্তা এবং শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়, যার ফলে তারা পালানোর পথ খুঁজছেন বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দেশজুড়ে জারি হয়েছে জরুরি কারফিউ, রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জনগণকে প্রয়োজন ছাড়া ঘর না ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন