এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২
ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসিডেন্ট পাউডেল তাঁর পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে রাষ্ট্রপতির দপ্তর। এর আগে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংস রূপ নেয়, যাতে ১৯ জন বিক্ষোভকারী নিহত হন।
জনতার বিক্ষোভে প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ভবন এবং একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনা ঘটে। এমন অস্থিরতার মধ্যেই সেনাবাহিনীর চাপে পড়ে পদত্যাগ করেন ওলি। এরপর রাজনৈতিক চাপ ও জনমতের কারণে পদ ছাড়লেন প্রেসিডেন্টও।
এখন দেশটি গভীর সাংবিধানিক সংকটে পড়েছে। কে হবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও কীভাবে হবে সরকার পুনর্গঠন—তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র।
জা/প্র
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের প্রাণহানি, মোট মৃত্যুসংখ্যা ৭৭১
