টেকনোলজির শহরে চীন, বিস্মিত পর্যটকেরা
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪৫
রোবট ওয়েটার, চালকবিহীন ট্যাক্সি, ভবনের ভেতর দিয়ে চলা ট্রেন—চীনের প্রযুক্তিনির্ভর জীবনে মুগ্ধ বিদেশি পর্যটকেরা। হংকংয়ে বসবাসরত ফরাসি নাগরিক মার্ক গুইয়ন সম্প্রতি সাংহাইয়ে গিয়ে রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি ও অটোনোমাস ট্যাক্সি দেখে চীনকে ভবিষ্যতের দেশ বলে মন্তব্য করেন।
সীমান্ত নীতি শিথিল হওয়ায় চীনে পর্যটক সংখ্যা বাড়ছে। এখন অনেক দেশ থেকে ভিসা ছাড়াই ১০ দিন পর্যন্ত থাকা যাচ্ছে। এ কারণে সোশ্যাল মিডিয়ায় #chinatravel হ্যাশট্যাগে ভিডিওর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ১৫ হাজার, যেখানে চীনের সাই-ফাই স্টাইল শহরের চিত্র ফুটে উঠেছে—হাতের তালুতে পেমেন্ট, ড্রোনে খাবার ডেলিভারি, চালকবিহীন গাড়ি ইত্যাদি।
বিশেষভাবে নজর কেড়েছে চংকিং শহর, যেখানে আবাসিক ভবনের ভেতর দিয়ে চলে ট্রেন। ‘সাইবারপাঙ্ক রাজধানী’ হিসেবে পরিচিত এই শহরের দৃশ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করছে। চীনের অর্থনীতিতেও পর্যটনের ইতিবাচক প্রভাব পড়ছে।
বিদেশি উদ্যোক্তারাও টেক-ট্যুরিজমে আগ্রহী। ডাচ ব্যবসায়ী এড স্যান্ডার ২০১৮ সালে চীনে প্রযুক্তিভিত্তিক ট্যুর শুরু করেন। বর্তমানে তিনি বিদেশিদের নিয়ে আলিবাবা ও শাওমির হেডকোয়ার্টার, ডেলিভারি রোবট প্রকল্প ও হাইস্পিড রেল ভ্রমণের ব্যবস্থা করছেন।
২০২৫ সালের প্রথম ছয় মাসে চীনে বিদেশি পর্যটক বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮০ লাখে, যা আগের বছরের তুলনায় ৩০% বেশি। ভিসা ফ্রি ভ্রমণ বেড়েছে প্রায় ৫৪%।
তবে সব অভিজ্ঞতা যে ইতিবাচক, তা নয়। অনেকে দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং ইংরেজি ভাষা ও আন্তর্জাতিক অ্যাপ ব্যবহারের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন।
-এসএমএস
আরও পড়ুন
- • মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, আসছে নতুন সিনেমা
- • মঞ্চ ছাড়তে চাইছিলেন না ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও
- • ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মেসি নন, রদ্রিই কেন গোল্ডেন বলের প্রকৃত দাবিদার
- • কিয়ারার সাহসী দৃশ্যে পাশে কাজল আগরওয়াল
- • নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী
- • গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা
- • স্পেনের পক্ষে বাজি ধরে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
