২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৭:২৫

শিরোনাম
৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল ২০২৭ হজে খরচ কমাতে সৌদির কাছে বাংলাদেশের অনুরোধ ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান

নিজেদের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার

নিজেদের গুলিতে প্রাণ গেল ইসরায়েলি সেনার

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১৪:৫৮

গাজা উপত্যকায় গতকাল (সোমবার) দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক নামে এই সেনা নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে। তাকে লক্ষ্য করে অন্য সেনারা ‘ভুলক্রমে’ গুলি করে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর তথ্য অনুযায়ী, গতকাল উত্তর গাজায় এই দখলদারের মৃত্যু হয়। ওই সময় সেখানে কমব্যাট ইঞ্জিনিয়ার্সরা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের অধীনে কাজ করছিল। তারা একটি সুড়ঙ্গ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল। এর অংশ হিসেবে এটির নকশা অঙ্কন করা হচ্ছিল। তিনি এ দলের অংশ ছিলেন। ওই সময় সেখানে সেনাবাহিনীর অপর একটি কোম্পানি এলাকাটির নিরাপত্তা নিশ্চিতের কাজ করছিল।

আরও জানা যায়, কোম্পানিটি সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এই দখলদার সেনা সুড়ঙ্গটির পাশে ছিল। গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে তার মৃত্যু হয়। মৃত্যুর প্রাথমিক কারণ উদঘাটন করে এটি তার পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।

আরও পড়ুন