জেলেনস্কিকে পরিণতি ভোগের হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৮:০৬
ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, এ হামলার জবাব দেওয়া হবে এবং এর পরিণতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভোগ করতে হবে।
সোমবার তেহরানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ইউক্রেন নিজেকে বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক দ্বন্দ্বের হাতিয়ারে পরিণত করেছে এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে।
বাঘায়ি বলেন, কাস্পিয়ান সাগরে হামলা একটি বিপজ্জনক দুঃসাহসিকতা। ইউক্রেনের নেতৃত্বকে এর জন্য জবাবদিহি করতে হবে এবং তাদের সমর্থকরাও দায় এড়াতে পারবে না।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন উল্লেখ করে সতর্ক করে, জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • যুদ্ধ কখন থামবে তা ঠিক করবে ইরান
- • আর্জেন্টাইন কোচকে ক্ষমা করতে রাজি নন ওলমো
- • গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি
- • মিসওয়াকের বৈজ্ঞানিক উপকারিতা
- • জেলেনস্কিকে পরিণতি ভোগের হুঁশিয়ারি ইরানের
- • শর্তসাপেক্ষে ফিরল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স
- • মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ও আর্থিক অনুদান বাড়ালো সরকার
- • লেবাননে ইসরাইলি হামলা বন্ধ হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি: মোজতবা খামেনি
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
