২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৬:৫১

শিরোনাম
আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী 'সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি' রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি দেশে খাদ্য মজুত সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করছে সরকার ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে কমবে গ্যাস সংকট, আশার কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১৬:১০

দেশে চলমান গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর কারিগরি ত্রুটির কারণে এই সংকট তৈরি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউতে সৃষ্ট কারিগরি ত্রুটির ফল। সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, অথচ সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট আসে দেশীয় উৎপাদন থেকে, আর বাকিটা আমদানি করা এলএনজি।

তিনি বলেন, এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের আশা করা হলেও পরে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ এনে মেরামত কাজ শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রীর আশা, আগামী সপ্তাহে এফএসআরইউ থেকে অন্তত ৫০ শতাংশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এরপরের সপ্তাহে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু হতে পারে।

তিনি আরও জানান, বর্তমান সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকেও গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের পরিকল্পনা, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানি এবং নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কাজ চলছে। এ লক্ষ্যে একটি চীনা কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে। একই সঙ্গে অতীতের জ্বালানি খাতের পরিকল্পনাহীনতাকেও বর্তমান সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন