২৭ জুলাই ২০২৬, সোমবার, ১৩:১৮

শিরোনাম
নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল

নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের

নবম পে-স্কেল দুই বছর পেছানোর সুপারিশ আইএমএফের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ১২:২২

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সচিব কমিটির পাঁচ ঘণ্টার ম্যারাথন বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার (২৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন বেতন কাঠামোর আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং অর্থনৈতিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নতুন পে-স্কেল অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। যদিও সরকার সেই সুপারিশ পুরোপুরি গ্রহণ করতে আগ্রহী নয়। তবে বাস্তবায়ন অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ এবং ব্যয় ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী বিষয়টি আরও বিশ্লেষণ করে সুপারিশ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার পর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিকে আরও দুই থেকে তিনটি বৈঠক করতে হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

কমিটির সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের পর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে অর্থ বিভাগ পে-স্কেলের গেজেট প্রকাশ করবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য পে-স্কেল-সংক্রান্ত বার্ষিক সভার আগেই গেজেট প্রকাশের চেষ্টা করছে সরকার।

এদিকে সম্প্রতি ঢাকা সফরকারী আইএমএফ প্রতিনিধি দল নতুন পে-স্কেলের সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারের বার্ষিক রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে বাজেট ঘাটতি, মূল্যস্ফীতি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি হতে পারে।

এই কারণেই আইএমএফ অন্তত দুই বছর পে-স্কেল বাস্তবায়ন স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বিষয়টি আলোচনায় আসতে পারে।

এছাড়া নভেম্বরে আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে নতুন ঋণ কর্মসূচির পাশাপাশি পে-স্কেল বাস্তবায়নের বিষয়েও আলোচনা করতে আগ্রহী। তবে সরকার চাইছে, ওই বৈঠকের আগেই পে-স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টির অগ্রগতি নিশ্চিত করতে।

আরও পড়ুন