শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৯:১১
শুধু সরকারি বা বেসরকারি চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরিতে যেতে হবে—এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষিভিত্তিক ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তুলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
শিক্ষিত তরুণদের কর্মসংস্থানকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ওপরও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান গুরুত্বপূর্ণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গঠনে বর্তমানের নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিফলন/ এজে
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
