২৭ জুলাই ২০২৬, সোমবার, ০২:৫২

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের

থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ১৬:৪৩

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে প্রচারিত অপতথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি জানিয়েছে, সরকারের ঘোষণানুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই থার্ড টার্মিনালের অপারেশন চালু করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।

রোববার (২৬ জুলাই) বেবিচকের মুখপাত্র ও সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন, চুক্তি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে প্রকল্পের বাস্তব অবস্থা, অনুমোদিত নথি ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আংশিক ও প্রেক্ষাপটবিহীন তথ্য তুলে ধরা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের মূল নির্মাণকাজ প্রায় দুই বছর আগে শেষ হলেও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপারেশনাল প্রস্তুতি, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় সম্পন্ন করতে অতিরিক্ত সময় লেগেছে। বর্তমানে এসব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়েই টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

সংস্থাটি আরও বলেছে, প্রকল্প সম্পর্কে অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য জনমনে ভুল ধারণা সৃষ্টি করার পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্পের ভাবমূর্তি, আন্তর্জাতিক অংশীদারদের আস্থা এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী টার্মিনাল পরিচালনার প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

থার্ড টার্মিনাল প্রকল্পে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ের অভিযোগও নাকচ করেছে বেবিচক। সংস্থার দাবি, সরকারি প্রকল্পে অর্থ ব্যয়ের আগে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি), প্রজেক্ট স্টিয়ারিং কমিটি (পিএসসি), সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের অনুমোদন বাধ্যতামূলক। এসব অনুমোদন ছাড়া কোনো অর্থ ব্যয়ের সুযোগ নেই।

বেবিচকের তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রথম ডিপিপি ২০১৭ সালে ১৩ হাজার ৬১০ কোটি টাকায় অনুমোদিত হয়। পরে আন্তর্জাতিক দরপত্র ও মূল্যায়ন শেষে ২০১৯ সালে প্রথম সংশোধিত ডিপিপিতে ব্যয় নির্ধারণ করা হয় ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। পরবর্তীতে প্রয়োজনীয় ভেরিয়েশন কাজ ও সমন্বয়ের মাধ্যমে দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে মোট ব্যয় নির্ধারণ করা হয় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা, যা গত বছরের ৭ ডিসেম্বর পরিকল্পনা কমিশন অনুমোদন দেয়।

সংস্থাটি জানায়, এ পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে ২০ হাজার ৩৪৭ কোটি টাকা, যা অনুমোদিত ব্যয়সীমার মধ্যেই রয়েছে। তাই অনুমোদন ছাড়া অর্থ ব্যয়ের অভিযোগের কোনো ভিত্তি নেই।

বেবিচক বিমানবন্দরকেন্দ্রিক গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার পাশাপাশি এ বিষয়ে সবার দায়িত্বশীল সহযোগিতা কামনা করেছে।

আরও পড়ুন