ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ০১:২৭
গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা এবং তার এক সহযোগী নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) স্থানীয় চিকিৎসাকর্মী ও পুলিশ কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, নিহতরা হলেন মধ্য গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল ওয়ায়েল আল-লেদাউই এবং মেজর রামেজ আবু জারাইক। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের একজন সদস্যকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি তারা।
গত কয়েক মাসে হামাস-নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর একাধিক কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, এসব কর্মকর্তার অনেকে হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের কার্যক্রম ইসরায়েলি বাহিনীর জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি তৈরি করছিল।
অন্যদিকে হামাস অভিযোগ করেছে, গাজার পুলিশ ও নিরাপত্তা কাঠামোকে লক্ষ্য করে হামলার মাধ্যমে ইসরায়েল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও এসব হামলার মাধ্যমে লঙ্ঘন করা হচ্ছে বলে দাবি সংগঠনটির।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এক হাজার ১৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
পূর্ণমাত্রার যুদ্ধ বন্ধ থাকলেও গাজাজুড়ে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বিমান হামলা চলছে। একই সময়ে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় চারজন ইসরায়েলি সেনাও নিহত হয়েছেন।
২০২৩ সালে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের জেরে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে উপকূলীয় এই ভূখণ্ডের উল্লেখযোগ্য অংশ ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। আর প্রায় ২০ লাখ ফিলিস্তিনির বেশিরভাগই অস্থায়ী তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
- • আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জিতল স্পেন!
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
