২৭ জুলাই ২০২৬, সোমবার, ০২:৫২

শিরোনাম
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ান প্রধানমন্ত্রী আগস্টের মধ্যে পে-স্কেল না হলে হরতাল কর্মসূচির হুঁশিয়ারি শুধু চাকরির পেছনে নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর থার্ড টার্মিনাল নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান বেবিচকের বর্তমানে দেশে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: মির্জা ফখরুল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইরানের ভয়ে কাঁপছে নেতানিয়াহু, জবাব খুঁজছে ইসরায়েল

ইরানের ভয়ে কাঁপছে নেতানিয়াহু, জবাব খুঁজছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ২৩:১২

ইরান সরাসরি কিংবা তাদের মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলের ওপর হামলা চালালে তার ‘অত্যন্ত কঠোর’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এমন কোনো পদক্ষেপ ইরানের জন্য ‘ভয়াবহ ভুল’ হবে।

রোববার (২৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব তখনই, যখন হয় ইরানের বর্তমান সরকার পরিবর্তন হবে, নয়তো তেহরানকে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী নীতির মূল্য দিতে হবে।

তার দাবি, ইরান শুধু ইসরায়েলের নয়, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠেছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগকে তিনি সমর্থন করেন। তবে চুক্তির মাধ্যমে হোক বা অন্য যেকোনো উপায়ে, ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে হবে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ট্রাম্পের প্রস্তাবেরও সমর্থন জানান নেতানিয়াহু। তিনি বলেন, সৌদি আরব যদি কেবল বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে এবং সামরিক কর্মসূচিতে না যায়, তাহলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ইতিবাচক হতে পারে।

লেবানন প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহকে ৮ থেকে ১৩ কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং সংগঠনটির প্রায় ৯৪ শতাংশ ক্ষেপণাস্ত্র ও রকেট ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন এক ত্রিপক্ষীয় সমঝোতার আওতায় কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। এই সমঝোতা অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নিলে ইসরায়েল ধাপে ধাপে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে।

তবে লেবাননের সেনাবাহিনী দীর্ঘমেয়াদে ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, সে বিষয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তবুও উদ্যোগটি সফল হওয়ার সুযোগ দিতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখনো লেবাননের কিছু সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। সাম্প্রতিক সংঘাতে দেশটিতে হাজারো মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন